রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ করা হয়েছে।

পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

পিরোজপুরে কোষ্টগার্ডের একটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে হুলারহাট থেকে ট্রলারটি আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বরগুনার পাথরঘাটা বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেয়।

সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে গেলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে। ট্রলারটি হুলারহাট খালে রেখে পালিয়ে যায় ট্রলারে থাকা লোকজন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে সন্দেহজনক ট্রলারটিকে ধাওয়া করা হয় এবং পরে পুলিশের সহযোগিতায় কুমিরমারা এলাকায় আটক করা সম্ভব হয়।

ওসি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। বর্তমানে ট্রলার থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম চলছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন