রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিল পুলিশ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিল পুলিশ।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিল পুলিশ

ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে যাওয়ার পথে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে মিছিলটি শুরু হয়।

ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) এবং বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়।

মিছিলটি মৌলালি হয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে কমিশনের প্রায় ৩ কিলোমিটার আগেই পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বিজ্ঞাপন