রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে ৬ রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু

রাজধানীতে আজ থেকে ছয়টি রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু হচ্ছে।

রাজধানীতে ৬ রুটে একক কোম্পানির বাস চলাচল শুরু

রাজধানীতে আজ থেকে ছয়টি রুটে একক কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরানোর জন্য ছয় মাসের মধ্যে বাস রুট র‍্যাশনালাইজেশন ব্যবস্থা চালুর নির্দেশ দেন।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি রুটে শুধুমাত্র নন-এসি বাস চলবে, এবং দুটি রুটে এসি ও নন-এসি বাস চলাচল করবে।

আজ বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি এই উদ্যোগের উদ্বোধন করবেন।

এ উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রাথমিক পর্যায়ে পুরোনো বাস দিয়েই এই সেবার কার্যক্রম শুরু হবে।

নতুন ব্যবস্থায় অন্যান্য কোম্পানির বাস চলাচল বন্ধ করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ পূর্বে ভিআইপি, বিকাশ, দিশারী, তানজিলসহ একাধিক কোম্পানির বাস এসব রুটে চলাচল করছিল। বিশ্লেষকরা এ পরিবর্তনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন