রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি

শরীফুল রাজকে উকিল নোটিশ পাঠিয়েছে প্রযোজক শাহরিন আক্তার, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে।

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ‘ঠিকানা’ সিনেমাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শাহরিন আক্তার, যিনি ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী, অভিযোগ করেছেন যে রাজের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার শর্ত যথাযথভাবে মানা হয়নি।

প্রযোজক জানান, বিশেষ করে এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে তাঁর প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রযোজক।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, চুক্তির কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং এর ফলে কত টাকা ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, অভিযোগের বিষয়ে শরীফুল রাজের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রযোজকের অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থানও স্পষ্ট নয়।

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শরীফুল রাজ। এরপর বিভিন্ন চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়েও আলোচনায় ছিলেন তিনি।

বিজ্ঞাপন