বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

স্বাস্থ্যমন্ত্রী নোয়াখালী জেনারেল হাসপাতালে পরিদর্শন করে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করেছেন।

নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফর করেন।

এই সফরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার প্রমাণ পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেন।

মন্ত্রী হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ২৩ জন চিকিৎসক হাসপাতাল থেকে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন।

রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে জানান, হাসপাতালে বেড নিতে টাকা দিতে হয়, ঔষধ পাওয়া যায় না এবং হাম ও ডায়রিয়া রোগীদের একসাথে রাখা হচ্ছে।

মন্ত্রী পরে সার্কিট হাউজে ব্রিফ্রিংয়ে বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চায়। নোয়াখালী হাসপাতালের নতুন ভবন দ্রুত উদ্বোধন হবে এবং আরেকটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি জানান, সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে এবং রাতারাতি স্বাস্থ্য খাতের পরিবর্তন সম্ভব নয়।

বিজ্ঞাপন