শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
জাতীয়

জয়পুরহাটে অনুষ্ঠিত হল হারিয়ে যাওয়া ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’

জয়পুরহাটে হারিয়ে যাওয়া ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ নতুন প্রজন্মের জন্য পুনরুজ্জীবিত করা হয়েছে।

জয়পুরহাটে অনুষ্ঠিত হল হারিয়ে যাওয়া ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’

জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলার স্থান ছিল দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলার প্রাচীন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই খেলা। সময়ের পরিবর্তনে এটি প্রায় বিলুপ্ত হয়ে গেলেও, ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

খেলা দেখতে জয়পুরহাট সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মাঠে ভিড় করেন। বিকেল থেকেই মাঠ ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে খেলা উপভোগ করেন এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এসব সম্পর্কে তেমন জানে না। তাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তন্ত্র-মন্ত্রের পাতা খেলার আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা আনন্দিত।’

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন