শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে যাচ্ছেন, ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর শুরু

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রী সিলেট থেকে বাসযোগে মৌলভীবাজারে পৌঁছাবেন। তাঁর সফরের সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল এবং ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

এরপর, বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মৌলভীবাজারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বইছে।

বিজ্ঞাপন