বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমানে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ভবিষ্যতে দেশে ডেঙ্গু বলে কোনো রোগ থাকবে না। ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে, ঠিক একইভাবে ডেঙ্গুর বিরুদ্ধেও সবাইকে যুদ্ধ শুরু করতে হবে।

বিজ্ঞাপন