রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগিতা করবে। তিনি উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাস্তব উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি এসব উদ্ভাবনকে বাজারের সাথে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সাথে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন