দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, "আপনারা যাদের নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলছি— যেটা করতে চাইছেন, তা সহজ কাজ নয়, কিন্তু আপনারা পারবেন যদি ইচ্ছা থাকে।"
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা আছি আপনাদের সঙ্গে, আপনাদের হেল্প করার জন্য, পথ দেখানোর জন্য।" তিনি উল্লেখ করেন, সরকার তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তারা কেবল নিজেদের জন্য নয়, দেশের লাখো-কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।