বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ভিডিও ভাইরাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের ভিডিও ভাইরাল, তদন্ত চলছে।

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ভিডিও ভাইরাল

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের দিকে ইটের টুকরা নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওটি ১৩ জুলাই সোমবার সকাল ৮ টা ৪৬ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চল সফরের সময় ধারণ করা হয়। বরিশাল যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিএনপি নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় হঠাৎ পাথর সদৃশ একটি বস্তু নিরাপত্তা বাহিনীর গাড়িতে লাগতে দেখা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, আমাদের ধারণা বহরে থাকা গাড়ির চাকার সঙ্গে ওই ইটের খোয়া উঠে আসতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

প্রধানমন্ত্রীর গাড়িবহর ঘটনার পর স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করে। পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন