বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ

সাবেক স্বরাষ্ট্রসচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ।

সাবেক স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ

জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশন এ তথ্য জানায়।

প্রসিকিউশন জানায়, যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, জুলাই হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ ও অপরাধের ষড়যন্ত্রে তারা জড়িত ছিলেন। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, জুলাই হত্যাযজ্ঞের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের প্রায় ১০ জন এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও হাতে পেয়েছে প্রসিকিউশন। এই তালিকায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার এবং আবদুর রাজ্জাকের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন