মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বন্যা মোকাবিলায় জাতীয় পার্টির দৃষ্টান্ত অনুসরণে আহ্বান

বন্যা মোকাবিলায় জাতীয় পার্টির দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব।

বন্যা মোকাবিলায় জাতীয় পার্টির দৃষ্টান্ত অনুসরণে আহ্বান

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি জাতীয় পার্টির দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, "দেশে বন্যা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির মতো কার্যকর ব্যবস্থাপনা গত ৩৫ বছরে কোনো সরকার গ্রহণ করতে পারেনি।"

তিনি আরো বলেন, "সরকারের উচিত জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করে বন্যা মোকাবিলা করা।" সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ ছিল এনজিও বেষ্টিত এবং তার সময়ের টিকার ব্যবস্থা না করায় প্রায় ৭০০ শিশু হামে মৃত্যুবরণ করেছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি তদন্ত ও বিচারের আহ্বান জানান এবং ইউনূস সরকারের দুর্নীতিরও তদন্তের দাবি করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, "দেশের সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত ছিল।"

বিজ্ঞাপন