মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাইন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাইন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে জড়ো হন। তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

বেলা সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছেন। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহান।

বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিজ্ঞাপন