বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর চার মন্ত্রীর পদত্যাগের দাবি

জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর চার মন্ত্রীর পদত্যাগের দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ দাবি তোলেন।

পাটওয়ারী উল্লেখ করেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা উচিত। তিনি বলেন, "এই চারজনকে পরিবর্তন করা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।"

সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এনসিপির এই নেতা। গত রোববার নওগাঁয়ে এক বক্তব্যে তিনি সরকারকে টেনে নামানোর হুঁশিয়ারি দেন।

নওগাঁয়ে দেওয়া বক্তব্যে পাটওয়ারী বিএনপির উদ্দেশে বলেন, "শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা কোথায় পালাবেন? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।"

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, "বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির এসব নেতাদের গিলে ফেলত।"

বিজ্ঞাপন