বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন ওসমান ফারুক এমপি

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক।

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন ওসমান ফারুক এমপি

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিত।

২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বিজ্ঞাপন