বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

জাতীয় সংসদে ছয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদে ছয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে নতুনভাবে ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার, ১৩ জুলাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

নতুন গঠিত কমিটিগুলো হলো: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটিতে সভাপতি পদে সরকারদলীয় সংসদ সদস্যদের রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য আবুল কালাম দায়িত্ব পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৭ এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য খালেদ হোসেন মাহবুব নিয়োগ পেয়েছেন।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি সদস্য জয়নুল আবেদীন।

এর আগে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।

বিজ্ঞাপন