বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

চট্টগ্রামে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রামে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।

ডা. শফিকুর রহমান জানান, চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে। তিনি বলেন, "তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন।"

তিনি হামলাকারীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এবং মন্তব্য করেন, লক্ষণ খুব ভালো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, "সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?"

বিজ্ঞাপন