মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: জাহেদ উর রহমান

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই: জাহেদ উর রহমান

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, "শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আর নেই। শেখ হাসিনা এলে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ এই সরকার ইনসাফ নিশ্চিত করতে চায়।"

তিনি আরও জানান, "শেখ হাসিনা বিদেশি আইনজীবী আনুন। স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে। বিচার নিশ্চিত করতে চাই।"

জাহেদ উর রহমান জিও পলিটিক্সের প্রভাব সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, "এতে কোনো চাপের প্রশ্নই নেই।"

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আদালতের নির্দেশনা সম্পর্কে বলেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের নির্দেশনা আছে। যতক্ষণ পর্যন্ত নির্দেশ আছে ততক্ষণ পর্যন্ত এটা মানতে হবে।"

তিনি জলাবদ্ধতা নিরসনে অর্থের ব্যয় নিয়ে মন্তব্য করে বলেন, "আগে ঠিকভাবে জলাবদ্ধতা নিরসনে অর্থের ব্যয় হয়নি।"

বিজ্ঞাপন