বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জনের বেশি নিহত পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ স্পোকেনের বন্যার আগুনে ৬০,০০০ মানুষকে evacuate করতে বাধ্য পাকিস্তানের সোয়াটে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত
রাজনীতি

বিএনপি নেতার বিরুদ্ধে এমপি হানজালার তীব্র মন্তব্য

বিএনপি নেতার মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন এমপি হানজালা।

বিএনপি নেতার বিরুদ্ধে এমপি হানজালার তীব্র মন্তব্য

মাদারীপুর–১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা বিএনপি নেতা মো. রাশেদ খাঁনের মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন। রোববার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে।’

এমপি হানজালা আরও উল্লেখ করেন, ‘রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর পাশে।’ তিনি চিড়িয়াখানার কর্তৃপক্ষকে অনুরোধ করেন গরুর নাম পরিবর্তনের আবেদন যেন না করা হয়। এর আগে শনিবার রাশেদ খান হানজালাকে নিয়ে মন্তব্য করে বলেন, ‘এমপি হানজালাকে চিরিয়াখানায় রাখা হোক, যাতে সবাই টিকিট কেটে দেখতে পারে।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে।’ তিনি এমপির আচরণকে অমানবিক উল্লেখ করে বলেন, ‘এরা সরকারি দলের লোকজনকে বিরোধীদলের মতো ট্রিট করে।’

শনিবার এমপি হানজালার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’

স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির কর্মী তারা মিয়ার সঙ্গে সালিস বৈঠকের সময় এমপি হানজালা একতরফাভাবে রায় দেওয়ার চেষ্টা করেন। তারা মিয়া বলেন, ‘বিচার চলাকালে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এমপি সাহেব অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে রায় দেওয়ার চেষ্টা করেন।’

বিজ্ঞাপন