মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।
এর আগে দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফর-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ে বিমানটি মালয়েশিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরেরও কর্মসূচি রয়েছে। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।