রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

র‍্যাবের হুঁশিয়ারি: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি প্রতিহতের উদ্যোগ

র‍্যাবের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

র‍্যাবের হুঁশিয়ারি: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি প্রতিহতের উদ্যোগ

র‍্যাবের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘২৩ তারিখ কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে তারা নিজেরাই ঝুঁকিতে পড়বে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো। কাউকে ছাড় দেওয়া হবে না।’

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ‘আমরা কিন্তু সব স্টেশনে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে ঘিরে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে।’

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের নানা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূত্র জানায়, দলের নেতা-কর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

বিজ্ঞাপন