২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
রোববার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেফতারের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "যদি কেউ অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাদেরই ঝুঁকির মধ্যে পড়তে হবে।"
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেল নামের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। অন্যদিকে, অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে বলে জানানো হয়।
র্যাব-২ আরও জানায়, ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে এবং কোন প্রকার বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।