সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে: মোদি

সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত এগিয়ে চলছে, দাবি প্রধানমন্ত্রী মোদির।

সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে: মোদি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বিজেপি সরকারের সাফল্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার তারকেশ্বরে এক অনুষ্ঠানে তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মোদি বলেন, নতুন সরকারের আমলে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে মোদি অভিযোগ করেন, আগের সরকারগুলোর আমলে জমি হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই জট কাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে।

মোদি বলেন, বিগত কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছিল। তিনি দাবি করেন, দশকের পর দশক ধরে এই সরকারগুলো পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত করেছে।

বিজ্ঞাপন