রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ২৩ জন সফরসঙ্গী নিয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ২৩ জন সফরসঙ্গী নিয়ে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ২৩ জন সফরসঙ্গী নিয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মাত্র ২৩ জন সফরসঙ্গী নিয়ে রওনা হয়েছেন। এ ঘটনা সরকারের বিদেশ সফরের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিদেশ সফরে লম্বা বহর নিয়ে যাওয়ার সংস্কৃতি ভেঙ্গে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের মতো লম্বা সফরসঙ্গী ও বিদায় জানাতে বিমানবন্দরে অতিরিক্ত কেউ আসেনি।’

প্রধানমন্ত্রী আজ দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি-৩৮৬-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফরের কর্মসূচি রয়েছে। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন