সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

দেশের স্বার্থবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি ছড়ানো স্বার্থবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দেশের স্বার্থবিরোধীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে স্বৈরাচার সরকার দেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিতাড়িত করেছে জনগণ। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে দেশের টাকা পাচার করা হয়েছে এবং এখন দেশ নতুন করে গঠন করার সময় এসেছে।

এ সময় প্রধানমন্ত্রী জনগণকে সব সড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংসদে আগামী ১০ বছরে বিদ্যুৎ সমস্য সমাধানের পরিকল্পনা উপস্থাপন করার তথ্যও জানান।

এর আগে তিনি ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দিতে সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে কিশোরগঞ্জে যান।

বিজ্ঞাপন