বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা ঘোষণা প্রধানমন্ত্রী

সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতার ঘোষণা করেছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা ঘোষণা প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকারের পক্ষ থেকে উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।

মঙ্গলবার সকালে 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, স্টার্টআপের আন্তর্জাতিক সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, কৃষিভিত্তিক স্টার্টআপে গুরুত্ব দেওয়া হবে এবং গবেষণায় অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, মেধাপাচার রোধে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছাত্রদল নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীরাও হাত নেড়ে অভিবাদন জানান। পরে তরুণ উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের সাথে নানা প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

আইটি পার্কগুলোতে উদ্যোক্তাবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন