রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী উদ্ভাবনে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী উদ্ভাবন ও স্বাস্থ্যসেবায় সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী উদ্ভাবনে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে আগ্রহী।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা উন্নত করার জন্য প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।"

মন্ত্রী আরও জানান, "সমুদ্র-সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি আমদানি করতে হয়। প্যাথলজি বা রোগনির্ণয় খাতের অবস্থাও দুর্বল।" তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি স্বাধীনতার ৫৫ বছর পর দেশের অর্থনীতির জন্য কাঙ্ক্ষিত নয়।

গত মাসে ঘোষিত বাজেটে এই সমস্যাগুলো উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন