রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক শাহেদ কামাল আর নেই, জানাজা আজ

সাংবাদিক শাহেদ কামাল গতকাল সন্ধ্যায় মারা গেছেন। জানাজা আজ অনুষ্ঠিত হবে।

সাংবাদিক শাহেদ কামাল আর নেই, জানাজা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠপুত্র শাহেদ কামাল গতকাল সন্ধ্যা সাতটায় শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার বোন সুলতানা কামাল জানিয়েছেন, আজ রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে শাহেদ কামালের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে দাফন করা হবে।

শাহেদ কামাল ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। তিনি নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসে (এপিপি) কর্মজীবন শুরু করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেন।

স্বাধীনতার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। শাহেদ কামাল ব্যক্তিগত জীবনে অকৃতদার ছিলেন এবং বাংলাদেশের স্কাউট আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য, রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বিশেষ দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন