বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
জাতীয়

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে: মন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে, জানিয়েছেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত হবে: মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মো. জাকারিয়া তাহের সুমন এমপি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিকেএসপিসহ বিভিন্ন খেলাধুলার সুবিধা থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা- কক্সবাজার ট্রেনটি শুধু চট্টগ্রামে থামে, তবে কুমিল্লায়ও থামানোর বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। এর ফলে কুমিল্লার মানুষ সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন।

সমাবেশে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওতবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। সমাবেশে কুমিল্লা বিমানবন্দর চালুসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন