বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
জাতীয়

চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব হিসেবে গঠনের পরিকল্পনা

চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব এবং শাহ আমানত বিমানবন্দরকে কার্গো হাবে পরিণত করার পরিকল্পনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব হিসেবে গঠনের পরিকল্পনা

চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো হাবে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা সরকার ভাবছে। তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম এবং ঢাকার রেল যোগাযোগের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।’

এছাড়া, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি উল্লেখ করে তিনি চায়না ইকোনমিক জোন এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনা মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে।

এদিন অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন