বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
জাতীয়

চকবাজারের হাজী বাশার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের হাজী বাশার মার্কেটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট নিয়ন্ত্রণে আনে।

চকবাজারের হাজী বাশার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের হাজী বাশার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (৪ জুলাই) দুপুর একটার কিছু পরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৫ তলা ভবনের ৩ তলার দোকানগুলোতে আগুন লাগে।

দুপুর দেড়টায় আগুন লাগার খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

৩ তলার দোকানগুলোতে মূলত খেলনা, উপহার সামগ্রী এবং প্রসাধনির মতো বিভিন্ন পণ্য পাইকারি বিক্রি হয়। তবে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন