মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টার বিরুদ্ধে বিজিবির কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টার বিরুদ্ধে বিজিবির কার্যক্রম চলছে।

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টার বিরুদ্ধে বিজিবির কার্যক্রম

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন চেষ্টার ঘটনা অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া বিওপির বিপরীতে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) ১২ জনকে পুশইনের চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সীমান্ত সিকিউরিটি লাইট বন্ধ করে ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে খবর পেয়ে ৫৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি পাল্টে যায়।

এ সময় শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় উপস্থিত হয়ে পুশইন প্রচেষ্টা ব্যর্থ করে। বিএসএফ পরে ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে এবং স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা দিচ্ছে। বিজিবি জানায়, এ ধরনের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা।

বিজ্ঞাপন