বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক হানিফ মিয়ার মৃত্যু, পরিবারে শোকের ছায়া।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. হানিফ মিয়া (২৫) নামের বাংলাদেশি এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচা মো. বেলাল হোসেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান হানিফ। তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন।

কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ায় তিনি তার নামে ওমরাহ পালন করতে যান। ওমরাহ শেষ করে ৩ বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বেলাল হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ৩ জন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা মৃত্যুর খবর পান।

হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্বজনরা জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। তিনি আগামী এক মাস পর দেশে ফিরে বিয়ের কথা ভাবছিলেন এবং এ জন্য পরিবার পাত্রীও দেখছিল।

হানিফের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন