বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ আজ দেশে পৌঁছেছে। কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ ফ্লাইটে মরদেহ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণের সময় স্বজনদের আহাজারিতে বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। দুজনের বাড়ি কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে, এবং তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

স্বজনদের কাছ থেকে জানা যায়, দীর্ঘ তিন বছর পর দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু তারা প্রিয়জনদের কাছে ফিরেছেন নিথর দেহে। আজ বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে।

এদিকে, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য দুই পরিবারের প্রতি ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন