সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা দাবি করছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেছেন।

বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা দাবি করছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিজ মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

সেমিনারে তিনি বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদীর পানি ব্যবস্থাপনা এবং সহযোগিতা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, গণতান্ত্রিক বৈধতা ছাড়া শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করা কঠিন হয়ে পড়ে।

মন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার সদিচ্ছা রয়েছে, তবে ভারতের কাছ থেকেও একই মাত্রার সহযোগিতা ও অঙ্গীকার প্রয়োজন।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থকে সামনে রেখে আলোচনা করবে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায্য ও ন্যায়সংগত পানি বণ্টনের বিষয়টি আলোচনায় তুলে ধরা হবে।

এছাড়া, পানি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন