মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাত করা নিষিদ্ধ থাকবে।
ইলিশের অভয়াশ্রম ৬ জেলাসহ মোট ৩৮টি জেলায় সব ধরনের মাছ ধরায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশো কিলোমিটার এলাকার অভয়াশ্রম ঘিরে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন নদী ও সড়কে নজরদারি বাড়াচ্ছে।
মৎস্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাইকিং ও সচেতনতামূলক সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মৎস্য বিভাগ জানায়, জেলেদের দ্রুত সহায়তা বিতরণের জন্য সঠিক তালিকার প্রয়োজন রয়েছে।
জেলেরা ঋণের কিস্তি আদায় বন্ধ রাখারও দাবি জানিয়েছেন। তারা জানান, নিষেধাজ্ঞার কারণে তাদের জীবনে প্রভাব পড়বে, তাই সহায়তা প্রয়োজন।