বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৮ অক্টোবর থেকে।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে। এই নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে, যার ফলে জেলেরা ইলিশ আহরণ করতে পারবে না।

মৎস্য অধিদফতর জানিয়েছে, ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় সাগর ও নদীতে প্রবেশ করতে না পারার জন্য মৎস্য বিভাগ, বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল থাকবে।

এছাড়া, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান, প্রচার-প্রচারণা এবং মোবাইল কোর্ট পরিচালিত হবে। নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকার, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেরা ২৫ কেজি করে চাল সহায়তা পাবে। বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত ইলিশের জেলের সংখ্যা দেড় হাজার হলেও, চাল সহায়তা শুধু নিবন্ধিত সাড়ে ১১শ' জেলে পরিবার পাবে।

বিজ্ঞাপন