বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদফতরের নতুন তথ্য

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর, মৌসুমি বায়ু দুর্বল হলেও বৃষ্টি অব্যাহত থাকবে।

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদফতরের নতুন তথ্য

মৌসুমি বায়ু দুর্বল হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন