বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। এই বৈঠক আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে।
বৈঠকে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, অন্যদিকে ভারত বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।
ভারত বাংলাদেশের জন্য চীনের পর দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলা আমদানি করছেন।