বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লির সীমাপুরিতে ভবন ধস, ২ শিশু ও গর্ভবতী নারীর মৃত্যু

দিল্লির সীমাপুরিতে ভবন ধসের ঘটনায় ২ শিশু ও এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।

দিল্লির সীমাপুরিতে ভবন ধস, ২ শিশু ও গর্ভবতী নারীর মৃত্যু

উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি চারতলা ভবন ধসের ঘটনায় ২ শিশু ও এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়ে এবং গুলাফসা নামের ২১ বছর বয়সী নারী রয়েছেন, যিনি প্রায় চার মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তৃতীয়জন হলেন একটি শিশু।

এই ঘটনায় মোট ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন মোমিন মির্জা (৫৬), আবদান (৩), আব্দুল রহমান (২৮), দেবরুদ্দিন (২৮), সালমা (৫০), ছোটে (৩৪), সাকিনা (৩৫) এবং সামাদ (৩০)। তাদের সবাইকে চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির সত্য নিকেতনের একটি হোস্টেলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার এক মাস পর এই ভবন ধসের ঘটনা ঘটল, যেখানে সাতজনের মৃত্যু ও আরও অনেক আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন