বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় গ্র্যান্ড সামিট ২০২৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় গ্র্যান্ড সামিট ২০২৭-এর প্রস্তুতি সভা 'কচি কণ্ঠের আসর' দ্বারা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গ্র্যান্ড সামিট ২০২৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় গ্র্যান্ড সামিট ২০২৭-কে সামনে রেখে 'কচি কণ্ঠের আসর' একটি বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আব্দুল বাতেন খান শামীমসহ কচি কণ্ঠের আসরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই প্রস্তুতি সভার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শিশু শিল্পীদের হাতে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পরিবেশিত সংগীত নৃত্যনাট্যের প্রতিভাবান শিশু শিল্পী ও অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝে এই সম্মাননা প্রদান করেন কচি কণ্ঠের আসর ইউএসএ-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) হাসিব এ. হোসেন।

বিজ্ঞাপন