রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কানাডার প্রেস ডিনারে 'নকল' ট্রাম্পের উপস্থিতি

কানাডার প্রেস ডিনারে ট্রাম্পের ছদ্মবেশে হাজির হন এক অভিনয়শিল্পী।

কানাডার প্রেস ডিনারে 'নকল' ট্রাম্পের উপস্থিতি

কানাডার রাজধানী অটোয়ায়, ২১ নভেম্বর, অনুষ্ঠিত পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে এক অভিনয়শিল্পী মঞ্চে হাজির হন।

এ সময় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে নানা রসিকতা করেন এবং ট্রাম্পের পরিচিত করমর্দনের ভঙ্গিও অনুকরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্নি নিজেও।

প্রতি বছর আয়োজিত এ নৈশভোজে সাংবাদিক ও রাজনীতিবিদেরা একত্র হয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে হাস্যরসাত্মক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে উঠে ওই শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দু'জন কার্নি আছেন। এটাতো একেবারে বিপর্যয়। বিষয়টি কি অবিশ্বাস্য নয়?’

তিনি আরও বলেন, ‘তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’ অনুষ্ঠানে জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও টানেন এবং কার্নির শারীরিক গঠন নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেন।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম বার্ষিক আয়োজন, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা এবং বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়।

বিজ্ঞাপন