যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করা হবে। তিনি দাবি করেছেন, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচনের দিন সকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে মার্কিন সহায়তা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের মতো প্রার্থীরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।
ট্রাম্প বলেন, “এটি একটি খারাপ রাজনৈতিক ইস্যু। প্রশ্ন ওঠে, কেন আমরা সবাইকে ৪ বিলিয়ন ডলার করে দেই না? ইসরায়েল আমাদের এক নম্বর সহযোগী।” তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে, যা ২০১৮ সালে শুরু হওয়া ১০ বছরের সমঝোতার আওতায়।
তিনি আরও জানান, ইসরায়েল যদি অর্থের প্রয়োজন হতো, তাহলে তিনি সহায়তা অব্যাহত রাখতেন। তবে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার ফলে ইসরায়েলকে সহায়তা বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন, নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে এই ঘোষণার বড় কোনো প্রভাব পড়বে না।
তবে ট্রাম্পের আকস্মিক ঘোষণাকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনের ভিত্তি থেকে সরে আসার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।