যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, "যদি আমি ভোটে থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম।" এই মন্তব্য তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ করেন।
মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের বাকি দুই বছরের মেয়াদে কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, তা নির্ধারণ করবে।
বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেকোনো দলের ৫১টি আসন প্রয়োজন। বর্তমানে ডেমোক্র্যাটদের ৪৫টি এবং রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে, বাকিগুলোর মধ্যে দুটি আসন স্বতন্ত্র।