রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি, নগরবাসীর ক্ষোভ

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি, নগরবাসীর ক্ষোভ

খুলনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে আবারও কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ নভেম্বর দুর্বৃত্তরা প্রথমবারের মতো এই কাজটি করে। এরপর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাফিতিটি নতুন করে আঁকার উদ্যোগ নেন।

কিন্তু কয়েক দিনের ব্যবধানে, ২২ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন উপলক্ষে সাজানো দেয়াল চিত্রকর্মের মধ্যে কেডিএ অ্যাভিনিউসংলগ্ন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে পুনরায় কালি লাগানো হয়েছে। নগরবাসীর মধ্যে এই ঘটনার জন্য অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সচেতন নাগরিকেরা প্রশ্ন তুলেছেন, বারবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার পেছনে কারা এবং তাদের উদ্দেশ্য কী। তারা জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন