সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষতি হয়নি।

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ির দিকে বোমাটি নিক্ষেপ করা হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, দুই যুবক একটি মোটরসাইকেলে করে নগর ভবনের সামনে এসে বোমাটি নিক্ষেপ করে। ঘটনাস্থলে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল এবং এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

ওসি আরও জানান, পুলিশ মোটরসাইকেলটি শনাক্ত করেছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, 'গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা কাজ করছি।'

বিজ্ঞাপন