সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, দুই কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে।

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, দুই কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এই হামলা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ কর্মচারীদের মধ্যে হাবিবুর রহমানের ডান পায়ে এবং সাজু আহমেদের বাম হাতে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চার-পাঁচজন দুর্বৃত্তের মধ্যে তিনজন অফিসে ঢুকে কর্মচারীদের উদ্দেশে হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলার কিছুক্ষণ পরে বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলার কারণ হিসেবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করেন। সেই টাকা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন