সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিশেষজ্ঞ চিকিৎসকদের টার্গেট করে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে চক্রটি

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের টার্গেট করে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে চক্রটি

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ার কারণে হামলার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলার অধ্যাপক আসাদুর রহমান সম্প্রতি ফোনে হুমকি পান যে, ১৫ হাজার ডলার না দিলে তাকে ক্ষতি করা হবে। এক রাতে চেম্বার থেকে ফেরার পথে একটি বেসরকারি হাসপাতালের সামনে হামলার শিকার হন তিনি।

পুলিশ জানায়, শুধু অধ্যাপক আসাদুর রহমান নন, আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে টার্গেট করে টাকা আদায়ের হুমকি দিচ্ছিল হামলাকারী চক্রটি। ফ্রুটি অ্যাপসের মাধ্যমে চিকিৎসকদের বাসা, চেম্বারের ঠিকানা এবং সন্তানদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করতো তারা।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, এই চক্রটি চিকিৎসক ছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের টার্গেট করতো। তিনি আরও জানান, অন্য একটি চক্র বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি প্রদান করছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের ভোগান্তিতে ফেলা চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান ডিবির কর্মকর্তারা।

বিজ্ঞাপন