সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের ওপর হামলা, দুই গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের ওপর হামলা, দুই গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আসাদুর রহমান ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আমিনুল হকের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন চক্রের মূল হোতা সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)। শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, চক্রটি সমাজে প্রতিষ্ঠিত পেশাজীবীদের টার্গেট করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে।

সানি সাহা মূলত হুন্ডি ব্যবসায়ী। সিঙ্গাপুরে থাকাকালীন প্রায় ৫ কোটি টাকা প্রতারিত হন। এই ক্ষতি পুষিয়ে নিতে তিনি ৭ জনের একটি গ্রুপ তৈরি করেন।

এই গ্রুপটি সমাজের পেশাজীবী ও উচ্চবিত্তদের তালিকা করে এবং ঢামেক ও আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে দুজন অধ্যাপকের কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, চিকিৎসক দুজনের ওপর হামলার ঘটনায় ইভান ও জীবন নামে দুই যুবক আগে থেকেই কারাগারে আছেন।

বিজ্ঞাপন